ওমরাহ পালনের মূল চারটি কাজ ধারাবাহিক ভাবে সম্পন্ন করতে হবে : ১. ইহরাম বাঁধা, ২. কাবা শরিফ (৭ বার প্রদক্ষিণ) তাওয়াফ করা, ৩. সাফা-মারওয়া (৭ বার প্রদক্ষিণ) সাঈ করা, এবং ৪. সর্বশেষ মাথার চুল মুণ্ডন বা ছোট করা।
মিকাত বা নির্ধারিত স্থান থেকে ইহরামের পোশাক পরে ওমরাহর নিয়ত ও তালবিয়া পাঠ করে এই ইবাদত শুরু করতে হয়। এরপর মক্কায় পৌঁছে তাওয়াফ ও সাঈ শেষে চুল কাটলে ওমরাহ সম্পন্ন হয়।